আজাদ হিন্দ সরকার গঠনের বর্ষপূর্তি স্মরণ করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : আজ মঙ্গলবার ২১ অক্টোবর, এক ঐতিহাসিক দিন। ভারতের স্বাধীনতা আন্দোলনে দিনটি চিরকাল সোনার অক্ষরে লেখা থাকবে। এই দিনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত হয়েছিল স্বাধীন ভারতের সরকার, যার নাম, আজাদ হিন্দ সরকার। নেতৃত্বে ছিলেন নেতাজি। আজাদ হিন্দ সরকার ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। সেই ইতিহাস আরও একবার স্মরণ করবার দিন আজ। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখলেন—

“আজ আজাদ হিন্দ সরকার গঠনের বর্ষপূর্তি।

নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতের স্বাধীনতার জন্য বীরত্বের সঙ্গে লড়াই করা ভারতীয় জাতীয় সেনাবাহিনীর বীর সৈনিকদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*