SIR : আজ থেকে দিল্লিতে কমিশনের দু’দিনের বৈঠক শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটার তালিকায় SIR বা বিশেষ নিবিড় সংশোধনী অভিযানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার আগে নির্বাচন কমিশন দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছে। আজ বুধবার ও বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত হবে দু’দিনের এই বৈঠক। কমিশনের নির্দেশ অনুযায়ী, ওই বৈঠকে সব মুখ্য নির্বাচনী আধিকারিকের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। তাঁদের সঙ্গে থাকতে হবে ভোটার তালিকা সংশোধনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত বা যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মিডিয়া সমন্বয়কারীকে।

এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো  চিঠিতে বলা হয়েছে, বৈঠকে বিশদ আলোচনা করে বিশেষ নিবিড় সংশোধনী অভিযানকে আরও কার্যকর ও স্বচ্ছ করার রূপরেখা তৈরি করা হবে। পাশাপাশি রাজ্যগুলির মধ্যে কার্য পদ্ধতির বিনিময় ও ভোটার তালিকা প্রস্তুতিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েও বিস্তারিত আলোচনা হবে। ২২ অক্টোবর বিকেল তিনটে থেকে শুরু হবে বৈঠক। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিটি রাজ্যে যাতে সময়সূচি অনুযায়ী সংশোধনী অভিযান নির্ভুলভাবে শেষ হয়, সে বিষয়ে নির্দেশ দেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*