দীপাবলিতে দীপিকা রনবীর কন্যা প্রকাশ্যে!

Spread the love

রোজদিন ডেস্ক : দীপাবলিতে কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন বলিউডের তারকা দম্পতি  দীপিকা পাড়ুকোন ও তাঁর স্বামী রনবীর সিংহ। যা নিয়ে সমাজমাধ্যমে উল্লাসের বন্যা। এর আগে কখনও কন্যার ছবি প্রকাশ্যে  আনেননি তাঁরা। আজ লাল পোশাক, গয়নায় সজ্জিত দুয়াই নেটিজেনদের কাছে দীপাবলির সেরা উপহার।

মা ও বাবার মাঝে ছোট্ট দুয়ার হাসিমুখের ছবি মন কেড়েছে সবারই। মা মেয়ে দুজনেই পরেছিলেন লাল চুড়িদার।  সঙ্গে গয়নাও। বাবা রনবীর পরেছেন ঘি রঙের  কুর্তা।  গলায় হার। বাবা মা এর মধ্যমণি দুয়ার অনাবিল হাসি, ছোট্ট হাত ওপরের দিকে তোলা সবাই মন্ত্রমুগ্ধের মত দেখেছেন।

প্রসঙ্গত, মেয়েকে এতদিন ছবি শিকারীদের থেকে সযত্নে সরিয়ে রেখেছিলেন এই তারকা দম্পতি।  আজ নিজেরাই তাকে সর্বসমক্ষে এনে সমাজ মাধ্যমে লিখলেন, দীপাবলির শুভেচ্ছা!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*