রোজদিন ডেস্ক : GST-র হার কমিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল, এবার সঞ্চয় শুরু হবে। সব জিনিসই সহজলভ্য হবে আমজনতার।
তাঁর সেই আশা যে অনেকটা ই ফলপ্রসূ হয়েছে, দেশ জোড়া উৎসবের মরসুমে এবার পণ্যসামগ্রী র রেকর্ড বিক্রিতে তার ইঙ্গিত মিলেছে। আজ কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডারস (সিএআইটি) এর রিপোর্টে প্রকাশ, দীপাবলি-সহ উৎসবের মরসুমে এবার সারা দেশে রেকর্ড পরিমাণ ৬.০৫ লক্ষ কোটি টাকা র পণ্য বিক্রি হয়েছে।
গতবার তা ছিল ৪.২৫ লক্ষ কোটি টাকা।
এই সূত্রে প্রকাশ, পণ্যসামগ্রীর ক্ষেত্রে এই পরিমাণ ৫ হাজার কোটি টাকা। বাকি ৬৫ হাজার কোটি টাকা এসেছে পরিষেবা ক্ষেত্র থেকে। দেশব্যাপী সমীক্ষা করে এই তথ্য সামনে এনেছে তারা।
জিএসটি-র হার কমানোর সুফল এই বিপুল পণ্য বিক্রিতে মিলেছে বলে জানা গেছে।
উৎসবের মরসুমে সব থেকে বেশি বিক্রি বেড়েছে গার্হস্থ্য পণেও ১২%। সোনা ও গয়নার ক্ষেত্রে ১০%, বৈদ্যুতিন ও বৈদ্যুতিক ক্ষেত্রে ৮%.
দীপাবলিতে পরিষেবা ক্ষেত্রে ৬৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। ভ্রমণ, আপ্যায়ন ইত্যাদির মধ্যে আছে।
সিএআইটি রিপোর্টে আরও বলা হয়, এই সময় দেশে বিভিন্ন ক্ষেত্রে ৫০ লক্ষ অস্থায়ী চাকরিও সৃষ্টি হয়েছিল। শুধু শহরাঞ্চল নয়, গ্রামাঞ্চলেও এবার সব জিনিসের বিক্রি ভালই হয়েছে।

Be the first to comment