রাজারহাটে রেলিং ভেঙে খালে পড়ল বাস, জখম ১৬

Spread the love

রোজদিন ডেস্ক : শুক্রবার সাতসকালেই ভয়াবহ পথদুর্ঘটনা উত্তর ২৪ পরগনার রাজারহাটে। রাজারহাটের খাড়োয়া খাল পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস রেলিং ভেঙে সোজা খালে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বেশিরভাগ যাত্রীদেরই উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই। আহত হয়েছেন অন্তত ১৬ জন যাত্রী। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ। বাসের মধ্যে আরও কেউ আটকে রয়েছে কি না, তাও দেখা হচ্ছে। শুক্রবার সকালে হাড়োয়া থেকে করুণাময়ী যাচ্ছিল বাসটি। হাড়োয়া খাল সংলগ্ন ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারান চালক। রেলিং ভেঙে খালে গিয়ে পড়ে বাস। বাসে থাকা যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার কাজ শুরু করেন। আসে পুলিশও। স্থানীয়রা বলছেন, রাজারহাটের দিকে বাসটি যাচ্ছিল। যাত্রীদের চিৎকার শুনেই তাঁরা ছুটে আসেন। রেষারেষির জেরেই দুর্ঘটনা ঘটে বলে তাঁদের অভিযোগ। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে বলে পুলিশ জানিয়েছে। বাস চালক মদ্যপ ছিলেন কিনা, তাও দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*