রোজদিন ডেস্ক : উত্তরবঙ্গ সহ ইন্দো বাংলাদেশ সীমান্তে নয়া তিন সেনা গ্যারিসন মোতায়েন করা হয়েছে। ধুবড়ির কাছে বামুনি, কিষাণ গঞ্জ ও চোপড়ায় এই তিন সেনা গ্যারিসন মোতায়েন হয়েছে। মূলত শিলিগুড়ির কাছে চিকেন নেক-এর নিরাপত্তা রক্ষায় এই নয়া ব্যবস্থা বলে জানা যায়।
সূত্রের খবর, অত্যন্ত স্পর্শকাতর এই এলাকায় নজরদারি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
উত্তরবঙ্গের এই চিকেন নেক করিডর উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বাকি অঞ্চল যুক্ত করেছে, আবার চিন, বাংলাদেশ, ভুটান ও নেপালের মাঝে স্যান্ডউইচ এর মত অবস্থান করছে। বিশেষত বহুদিন ধরে চিনের নজর এই এলাকায় থাকায় দিল্লির চিন্তা আছে।
সম্প্রতি বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস এর সঙ্গে পাকিস্তানের পদস্থ সেনা প্রতিনিধিদের বৈঠক ভারতের চিন্তা আরও বাড়িয়েছে। এই প্রেক্ষিতে ওখানকার নিরাপত্তা আরও জোরদার করা হল বলে জানা যায়।

Be the first to comment