রোজদিন ডেস্ক :
কোটি টাকার বেশি আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোংদারকে গ্রেফতার করেছে রাজ্যের দুর্নীতি দমন শাখা। এই ঘটনায় পুর সভার অন্দরে চাঞ্চল্য দেখা দিয়েছে। বোলপুরে বাংলো, কলকাতায় একাধিক ফ্ল্যাট, ব্যাংকে মোটা টাকা ইত্যাদি আছে তাঁর। স্ত্রী, এমন কি শ্বশুর শাশুড়ির নামেও বহু সম্পত্তি আছে তাঁর।
কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের দাবি, এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আগেই সাসপেন্ড করা হয়।ভিজিল্যান্স বিভাগকে তা জানানোও হয়। কিন্তু এই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাদের না থাকায় বিষয়টি দুর্নীতি দমন বিভাগকে দেওয়া হয়।

Be the first to comment