রোজদিন ডেস্ক :
রাজ্যব্যাপী এসআইআরের কাজে সিংহ ভাগ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা অংশ নিয়েছেন। এরই মাঝে আগামী ১৯ নভেম্বর থেকে বিদ্যালয়গুলিতে ক্রীড়া অনুষ্ঠানও করার নির্দেশ এসেছে। চলবে ৬ ডিসেম্বর অবধি। যা নিয়ে চিন্তিত বিদ্যালয়গুলি।
অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের বাংলা শিক্ষা পোর্টালে প্রাথমিক বিদ্যালয়গুলিতে ২৩,১৪৫, জন অতিরিক্ত শিক্ষক দেখানো হয়েছে। আবার ঘাটতি আছে ২৩,৯৬২ জন শিক্ষকের।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী প্রশ্ন তুলেছেন, আন্তর্জেলা নিয়োগ নেই, তাও কিভাবে ঘাটতি নেই!!
শিক্ষকদের শিক্ষা বহির্ভূত বহু কাজে ব্যবহার করা হচ্ছে বলে তিনি জানান। সরকারি বিদ্যালয়ে হু হু করে পড়ুয়া কমছে। বিদ্যালয়গুলিতে শিক্ষক ও পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দিতে তিনি সরকারকে আর্জি জানান। তবেই প্রাথমিক শিক্ষা উন্নয়ন হবে, পড়ুয়া সংখ্যা ও বৃদ্ধি পাবে বলে আশা করেন।

Be the first to comment