সংবাদদাতা, বারাসত: বারাসত পুরসভার নতুন পুরপ্রধান হলে সুনীল মুখোপাধ্যায়। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দেন পুরপ্রধান অশনি মুখোপাধ্যায়। তার পরেই বোর্ড মিটিংয়ে স্বাস্থ্য বিভাগের পুর পারিষদের সদস্য অভিজিৎ নাগ চৌধুরী সুনীল মুখোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। সকলের সমর্থনের মধ্যে দিয়েই সেই সিদ্ধান্ত সিলমোহর দেওয়া হয়।। তিনি দুটি টার্মে বারাসাত পুরসভার পুরপ্রধান ছিলেন। পরবর্তী ২০২২ সালে পুরসভার ভোটের পর পুরপ্রধানের দায়িত্ব গিয়েছিল অশনি মুখোপাধ্যায়ের কাছে। প্রায় সাড়ে তিন বছর পর তিনি আবার পুরপ্রধানের পদ পেলেন। বারাসাতের সাংসদ তথা বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি ডাঃ কাকলি ঘোষ দস্তিদার জানান, ব্যক্তিগত কারনে অশনি মুখোপাধ্যায় পদত্যাগ করেছেন। তার জায়গায় নতুন পুরপ্রধান দায়িত্ব নেবেন।

Be the first to comment