দিল্লি বিস্ফোরণ: এক মৌলবী-সহ ধৃত আরও তিন, সবমিলিয়ে গ্রেফতারি বেড়ে ১৫

Spread the love

রোজদিন ডেস্ক : দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে বাড়ছে গ্রেফতারি। মঙ্গলবার রাতে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে সবমিলিয়ে ওই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ১৫। জানা গিয়েছে, ধৃতেরা সকলেই জইশ-এর ডাক্তার মডিউলের সদস্য। এদের কাউকে জম্মু-কাশ্মীর, কাউকে হরিয়ানা, কাউকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ২০ জনেরও বেশি সন্দেহভাজনকে আটক করে জেরা চলছে। ধৃত চিকিৎসকদের সঙ্গে সন্দেহভাজনদের যোগ কোথায় তাও জানার চেষ্টা চলছে। ধৃতদের তালিকায় জম্মু-কাশ্মীরের সোপিয়ানের এক মৌলবীও। দীর্ঘদিন ধরেই ওই মৌলবী আতস কাচের তলায় ছিল। সে কিছুদিন শ্রীনগরের একটি সরকারি মেডিকেল কলেজে চাকরিও করেছে। প্রাথমিক জইশের চিকিৎসক মডিউল তৈরির পিছনে এর বড় ভূমিকা রয়েছে।মেডিক্যাল ছাত্রদের মগজ ধোলাইয়ের প্রাথমিক কাজটা করার দায়িত্ব তার ওপরই ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*