রোজদিন ডেস্ক : প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে জানানো হয়েছে, নিজেদের কাছে থাকা কার্বন কপির সঙ্গে এই উত্তরপত্র মেলাতে পারবে পরীক্ষার্থীরা। ভুল থাকলে সংশোধনের আবেদন করা যাবে। উত্তরপত্র মেলানোর পর যদি কোনও সংশয় থাকে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের আঞ্চলিক দফতরের ডেপুটি সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এমনই নির্দেশ দিয়েছে সংসদ। প্রসঙ্গত, গত শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের একাদশ, দ্বাদশে সেমিস্টার পদ্ধতিতে মূল্যায়ণ শুরু হয়েছে।

Be the first to comment