চটকলে চুক্তি মানা হচ্ছে না, শ্রমমন্ত্রীকে নালিশ

Spread the love

রোজদিন ডেস্ক :
প্রায় দু-বছর হতে চললো রাজ্যের চটকল শ্রমিকদের কল্যাণে ত্রিপাক্ষিক চুক্তি হয়। কিন্তু এখন অবধি চটকল মালিকরা তার একটিও মানেননি বলে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটককে চিঠি দিয়ে নালিশ করলেন বিশিষ্ট শ্রমিক নেতা অশোক দাস। তিনি জানান, ২০২৪ সালের ৩ জানুয়ারি শ্রমমন্ত্রীর উপস্থিতিতে এই ত্রিপাক্ষিক চুক্তি হয়। এর মধ্যে আছে ২০ বছর কাজ করা অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা, মহিলা শ্রমিকদের অবসরের বয়স ৫৮ করা, বকেয়া পি এফ, গ্রাচুইটি মেটানো ইত্যাদি। এ আই ইউ টি ইউ সি র সাধারণ সম্পাদক অশোক দাস অভিযোগ করেন, এখন অবধি এর একটি ও মালিকরা নানা অজুহাত দেখিয়ে মানেননি। এমন কি পয়লা নভেম্বর থেকে চটকল শ্রমিকদের ১২৯ পয়েন্ট ডিএ দেওয়ার কথা ছিল, তাও স্থগিত রাখা হয়েছে।
এই প্রেক্ষিতে চটকল শ্রমিকদের ত্রিপাক্ষিক চুক্তি কার্যকর করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে অশোক দাস শ্রমমন্ত্রীকে আর্জি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*