রোজদিন ডেস্ক : এসআইআর নিয়ে জনস্বার্থ মামলার শুনানি সোমবার স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। ফলে এখন সুপ্রিম কোর্টের রায়ের ওপরে নির্ভর করছে এই মামলার ভবিষ্যৎ। ২০০২ সালকে ভিত্তি করে কেন এসআইআর চলছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়। এই নিয়ে কমিশনের হলফনামা তলব করেছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। কিন্তু সোমবার কমিশনের বক্তব্যের পর হাইকোর্ট জানিয়েছে, এই মামলা মুলতুবি থাকছে। সুপ্রিম কোর্টে এসআইআর ইস্যুতে মামলা বিচারাধীন রয়েছে। কেরল, উত্তরপ্রদেশের এসআইআর নিয়ে মামলা চলছে শীর্ষ আদালতে। তাই একই বিষয়ে মামলার শুনানির ক্ষেত্রে সতর্কতা নিতে বলেছে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই পরিস্থিতিতে হাইকোর্ট এখনই এই সংক্রান্ত মামলা গ্রহণ না করে শীর্ষ আদালতের রায়ের জন্য অপেক্ষা করবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে এসআইআর নিয়ে জনস্বার্থ মামলা করেন পিন্টু কারার। ২০০২ সালকে কেন এসআইআর-এর ভিত্তিবর্ষ করা হয়েছে, সেই প্রশ্ন তুলে মামলা দায়ের করেন তিনি।

Be the first to comment