কংগ্রেসকে কোণঠাসার চেষ্টা হচ্ছে, তোপ অধীর চৌধুরীর

Spread the love

রোজদিন ডেস্ক :
কংগ্রেসকে কোণঠাসা করার জন্য পুলিশ এখন নয়া পন্থা নিয়েছে বলে অভিযোগ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুধু কংগ্রেস কর্মী সমর্থকই না, যাঁরাই তাঁদের খবর প্রচার করবেন, তাঁদের কথা বলবেন, তাঁদের বিরুদ্ধেই সাইবার অপরাধ এর অভিযোগ আনা হচ্ছে বলে তিনি তোপ দাগেন। এমন কি দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী কিছু বললেও যাঁরা তা দেখাচ্ছেন, খবর করছেন, তাঁদের ও এই সব নিয়ে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলেন। এই বিষয়ে কেন্দ্র ও রাজ্য একই ভূমিকা নিচ্ছে বলে তাঁর বক্তব্যে আভাস মেলে।
এই সব নিয়ে দৃশ্যত ক্ষুব্ধ অধীর বাবু জানান, এখন কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে গাঁজা কেস, সাইবার অপরাধ ইত্যাদি দিয়ে বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে। গ্রামের, স্থানীয় মানুষ বুঝতেও পারেন না কেন পুলিশ এসেছে, তাঁরা শুধু দেখেন বাড়িতে পুলিশ এসেছে,, এই ভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কংগ্রেসকে জনবিচ্ছিন্ন করার নয়া পন্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। সব সময় তাঁদের যে গ্রেফতার করা হচ্ছে তা না, কিন্তু সামাজিকভাবে সম্মানহানি ইত্যাদি করা হচ্ছে বলে জানান।
রাজ্যপাল প্রসঙ্গ :  আজ রাজ্যপাল সি ভি আনান্দ বোস বহরমপুরে সীমান্ত পরিস্থিতি দেখতে যাওয়া নিয়ে তীব্র কটাক্ষ করে অধীর চৌধুরী বলেন, কলকাতায় এত দূষণ, তাই উনি বেড়াতে এসেছেন। এখন শুধু এই রাজ্য নয়, কোথাও কোন রাজ্যপালই নিরপেক্ষ ভাবে কাজ করেন না। বিজেপিকে তুষ্ট করাই ওঁদের প্রধান লক্ষ্য বলে আক্ষেপ করেন। অধীর চৌধুরীর অভিযোগ, রাজ্যপালরা যদি কেউ অন্য কিছু বলেন, তবেই তাঁদের এমন সুখের চাকরি চলে যাবে!! তাই ওঁরা বিজেপি মন যুগিয়েই সব সময় চলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*