রোজদিন ডেস্ক :
কেন্দ্রীয় নির্বাচন কমিশন আগামী শুক্রবার তৃণমূল কংগ্রেসের পাঁচ প্রতিনিধির সঙ্গে দেখা করার কথা বলায় তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
আজ সমাজ মাধ্যমে নির্বাচন কমিশনকে তোপ দেগে তিনি বলেন, সাংসদদের দেশের আমজনতা নির্বাচিত করে, ওঁদের মত কেন্দ্রীয় সরকারের বেছে নেওয়া নয়। এরা নির্বাচন কমিশনকে স্বছ, হৃদ্য হিসাবে দেখায়, আদতে যা তাদের তৈরি সম্মুখভাগ ছাড়া কিছু নয়।
অভিষেক ব্যানার্জি আরও বলেন, যদি নির্বাচন কমিশন স্বচ্ছই হবে, তবে কেন দশ জন সাংসদের মুখোমুখি হতে ভয় পাচ্ছে? তিনি এই বৈঠক খোলাখুলিভাবে করার দাবি করেন। সরাসরি তা সম্প্রচার করা, টিএমসি সাংসদদের সাহসী প্রশ্নের উত্তর সর্ব সমক্ষে দিতে বলেন।
নির্বাচন কমিশনকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ওঁরা কি তাঁদের স্বচ্ছতার প্রমাণ দেবেন?? নাকি বন্ধ দরজার আড়ালে থেকেই কাজ করবেন??
উল্লেখ্য, রাজ্যে এস আই আর করার সিদ্ধান্ত, তা চালু করা নিয়ে নির্বাচন কমিশন কে লাগাতার আক্রমণ, সমালোচনা করছে রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দলের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জি প্রমুখ কমিশনের ভূমিকায় নিজেদের ক্ষোভ গোপন না রেখে সর্বসমক্ষেই তা উজাড় করে দিচ্ছেন।

Be the first to comment