চিনে ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন ১১জন রেলশ্রমিক, আহত ২

Spread the love

রোজদিন ডেস্ক : আজ কাক ভোরে চিনের কুনমিং শহরের লুয়োইয়াং রেল স্টেশনের ভিতর ট্রেনের ধাক্কায় মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন ১১ জন রেল শ্রমিক। আহত ২ জন। তাঁরা ওই স্টেশনের রেল লাইনে নেমে কাজ করার সময় এই দুর্ঘটনা হয়। সূত্রের খবর, ট্রেনটি ভূকম্প সংক্রান্ত যন্ত্রপাতি পরীক্ষা করার সময় ওই স্টেশনের বাঁকানো রেল পথে প্রবেশ করলে এই দুর্ঘটনা হয়। খবর পাওয়া মাত্রই রেল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে উদ্ধার কাজে নামলেও ১১ জন শ্রমিকের প্রাণ বাঁচানো যায়নি। আহত ২ জনের চিকিৎসা চলছে৷
কিভাবে এই দুর্ঘটনা হল তা জানতে তদন্ত চলছে। কাকভোরে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় গভীর শোকের ছায়া নামে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*