ইমরান খান ভাল আছেন, দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, কারা কর্তৃপক্ষর

Spread the love

রোজদিন ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ক্রিকেট তারকা ইমরান খান ভাল আছেন বলে দাবি করলেন ওই দেশের প্রতিরক্ষা মন্ত্রী, আদিয়ালা কারা কর্তৃপক্ষও। গতকাল ইমরান খান নিহত বলে আফগান টাইমসে ছড়িয়ে পড়া এক অসমর্থিত খবরে ওই দেশে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। উদ্বেগ ছড়ায় বিশ্বের বিভিন্ন দেশেও। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ একে ভিত্তিহীন বলে দাবি করে জানিয়েছেন, ইমরান খান ভাল আছেন। এমনকি কারাগারে উনি পাঁচতারা হোটেলের থেকেও ভাল খাবার খান, টি ভি-তে নিজের পছন্দমত চ্যানেলও দেখেন৷ এই সঙ্গে তিনি বলেন, তাঁরা কারাগারে ঠান্ডা মেঝেতে শুতেন, ওখানকার খাবারই খেতেন, এমনকি, জানুয়ারির প্রবল শীতেও মাত্র দুটি কম্বল পেতেন৷ ইমরান খান শীতে চওড়া খাট, পশমের কম্বল পান বলেও খোয়াজা আসিফের দাবি।
আদিয়ালা কারা কর্তৃপক্ষ ও এক বিবৃতিতে ইমরান খানের নিহত হওয়া সহ তাঁর স্বাস্থ্য সংক্রান্ত সব খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন। তাঁকে এই কারাগার থেকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা ও খারিজ করেন তাঁরা। দাবি করেন, ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন, সব রকম চিকিৎসা র ব্যবস্থা ও পাচ্ছেন।
উল্লেখ্য, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর পরিবার পরিজনদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তাঁর তিন বোনকে কারাগারের সামনে শারীরিক হেনস্থা ও করা হয়। ২০২৩ সাল থেকে কারাবন্দি ইমরান খান ও তাঁর স্ত্রীর ওপর কারাগারে অত্যাচার করা হয় বলে সমাজমাধ্যমে অভিযোগ ওঠে। এর পর কারা কর্তৃপক্ষ আরও কড়াকড়ি করেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*