ফের ভিন রাজ্যে দুর্ঘটনায় নিহত রাজ্যের পরিযায়ী শ্রমিক

Spread the love

রোজদিন ডেস্ক : কর্ণাটকে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন রাজ্যের দুই পরিযায়ী শ্রমিক সহ পাঁচ জন। গতকাল ওই রাজ্যের কেট্টোলকোট্টের কাছে এই দুর্ঘটনা হয়। অনুষ্ঠান বাড়ি সাজানোর জন্য জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে একটি ডিভাইডারে ধাক্কা লেগে তাঁদের টেম্পোটি উলটে যায়৷ এতে ঘটনাস্থলেই পাঁচ জন প্রাণ হারান। এর মধ্যে পশ্চিম মেদিনীপুরের দুই বাসিন্দা কমল ও সমরেশ আছেন।বাকি তিনজনের মধ্যে অসমের শিলচরের বাসিন্দা পাপ্পু রবিদাস ও হরিশ এবং ত্রিপুরার আগরতলা র বাসিন্দা গোপুনাথ আছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত সাত জনেরও মাথায় গুরুতর আঘাত লেগেছে। সূত্রের খবর, টেম্পোটি খুব দ্রুত গতিতে যাচ্ছিল। হাইওয়ে থেকে সার্ভিস রোডে বাঁক নেওয়ার সময় ডিভাইডারে ধাক্কা লেগে তা উলটে যায়। তাঁরা অনুষ্ঠান বাড়ির সাজসজ্জা নিয়ে যাচ্ছিলেন।
উল্লেখ্য, ভিন রাজ্যে রুজির জন্য গিয়ে এই রাজ্যের বহু পরিযায়ী শ্রমিকই বেঘোরে প্রাণ হারাচ্ছেন। পরিবারের কাছে এই খবর এলে এলাকায় শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*