রোজদিন ডেস্ক :
আমবাঙালির প্রিয় ” একেন বাবু ” র গাড়ি দুর্ঘটনার কবলে। আজ চারু মার্কেট থেকে রাসবিহারী র দিকে যাওয়ার সময় আচমকা একটি ভলভো বাস তাঁর গাড়িতে ধাক্কা মারে৷ সূত্রের খবর, এর ফলে তাঁর গাড়ির কাঁচ ভেঙে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয় ।
উল্লেখ্য, জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী তাঁর অভিনীত চরিত্র ” একেন বাবু ” নামেই বেশি পরিচিত, জনপ্রিয়ও। প্রয়াত সুজন দাশগুপ্তর লেখা একেন বাবু গোয়েন্দা চরিত্রটির সঙ্গে অন্য ঝানু গোয়েন্দাদের কোন মিল নেই৷ সাধাসিধে, গড়পড়তা বাঙালি এই চরিত্র র তীক্ষ্ণ বুদ্ধি, সঙ্গে অনাবিল হাসি, অজ্ঞতা,রসিকতা এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই চরিত্রের অভিনেতা অনির্বাণ চক্রবর্তী ও একেন বাবু এখন সমার্থক। আজ তাঁর গাড়ি দুর্ঘটনার খবরে তাই উদবেগ ছড়িয়ে পড়ে।
সকলেই তাঁর কুশল জানতে চান। এই দুর্ঘটনা নিয়ে একেন বাবু থানায় যোগাযোগ করেছেন বলে জানা যায়।
গাড়ি দুর্ঘটনার ফলে একেনবাবু ও তাঁর গাড়ির চালকের কোন আঘাত লাগেনি। তাঁরা সুস্থ আছেন বলে জানা গেছে। টালিগঞ্জ সেতুর নীচে আচমকাই একটি গাড়ি তাঁর গাড়ির সামনে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা। তবে ভলভো বাসের চালকের ভূমিকা য় ক্ষুব্ধ তিনি। জানান,খুব ই উদ্ধত আচরণ ছিল তাঁর।
তিনি নিজে ও চালকের কোন আঘাত না লাগলেও গাড়িটি খুব ই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে একেনবাবু জানিয়েছেন।
প্রশাসন, স্থানীয় থানা খুবই তাঁদের সহযোগিতা করেছে।

Be the first to comment