মেহুল চোকসির আবেদন খারিজ বেলজিয়াম শীর্ষ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক : তিনি ভারতে আসতে নারাজ। শেষ চেষ্টা হিসাবে বেলজিয়ামের শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন, তাঁকে যেন ভারতে প্রত্যর্পণ করা না হয়। মঙ্গলবার পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসির এই আবেদন খারিজ করে দিয়েছে বেলজিয়ামের শীর্ষ আদালত। ফলত তাঁকে দেশে ফেরানোর ক্ষেত্রে আর বাধা থাকছে না।
উল্লেখ্য, মেহুল চোকসি ও নীরব মোদির বিরুদ্ধে পিএনবি-র ১৩ হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ আছে। তাঁরা দুজনেই বিদেশে চলে যান। ইডি, সিবিআই এই সরকারি টাকা নয়ছয়ের তদন্ত করে। দীর্ঘ আইনি লড়াই এর পর তাঁদের ভারতে প্রত্যর্পণের নির্দেশ আদায় করে। গত এপ্রিলে বেলজিয়ামের পুলিশ মেহুল চোকসিকে গ্রেফতার করে। কারাবন্দি অবস্থায় তিনি ভারতে না আসার জন্য নানা বাহানা তুললেও শীর্ষ আদালতের রায় সেই আশায় জল ঢেলে দিয়েছে। এখন কবে তাঁকে ফেরানো হবে তা নিয়ে জল্পনা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*