নচিকেতাকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : মঙ্গলবার দুপুরে আচমকাই হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিল্পী নচিকেতা চক্রবর্তীকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাড়ে তিনটের পর বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। হাসপাতালে গিয়ে অসুস্থ নচিকেতার সঙ্গে দেখা করেন। চিকিৎসার খোঁজখবর নেন তিনি। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। গায়কের সর্বশেষ অবস্থার কথাও খুঁটিয়ে জানতে চান। নচিকেতার সঙ্গেও কিছুক্ষণ কথা বলেন। তাঁকে কিছু পরামর্শও দেন, সাবধানে থাকতে বলেন। মিনিট পনেরো সময় কাটিয়ে তারপর তিনি হাসপাতাল ছাড়েন। মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অপারেশনের পর তাঁকে আইসিইউ থেকে ইতিমধ্যে জেনারেল ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। স্টেন্ট বসানোর পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন গায়ক। তাঁর সুস্থতার খবরে স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে। আরও কয়েকদিন হাসপাতালে কাটাতে হবে তাঁকে। চলতি সপ্তাহের শেষে মিলতে পারে ছুটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*