মতুয়াদের আশ্বাস অমিত শাহর, ওড়ালেন টিএমসি-র সঙ্গে সেটিং তত্বও

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআরের আবহে রাজ্যে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে মতুয়াদের নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই বিষয়ে আশ্বাস দেন। বলেন, ওঁদের কোন ভয় নেই। শরণার্থীদের এই নিয়ে চিন্তা নেই বলে জানিয়ে দেন তিনি।
শাসক টিএমসি-র সঙ্গে বিজেপির সেটিং আছে, এই প্রশ্নও করা হয় তাঁকে। তা উড়িয়ে দিয়ে অমিত শাহ বলেন, তা থাকলে তিনি এখানে কেন এসেছেন?
উল্লেখ্য, শুধু বিরোধী কংগ্রেস, বামফ্রন্ট নয়, বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলিও এই নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে মন্দির মসজিদের রাজনীতি নিয়ে প্রশ্নে অমিত শাহ পালটা বলেন, এই মন্দির মসজিদের রাজনীতিকে করছে? তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া এক বিধায়ক ও রাজ্যের শাসক দল নিজেই। মুখ্যমন্ত্রীর মন্দির তৈরিকে তিনি স্বাগত জানান, সঙ্গে বলেন, উনি অনেক দেরি করে ফেলেছেন।
আজ সাংবাদিক বৈঠকে তাঁর সঙ্গে শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*