এসআইআর আতঙ্কে মৃতদের স্মরণে শহিদ বেদী

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলার মানুষের উপরে বিজেপি কমিশনকে দিয়ে জোর করে চাপিয়ে দিয়েছে এসআইআর। এর ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। ভোটার তালিকা থেকে যেমন ইচ্ছে নাম বাদ দেয়া হচ্ছে। এর ফলে আতঙ্কিত মানুষ। এই আতঙ্কে এখনও পর্যন্ত এ রাজ্যে মৃত্যু হয়েছে ৫৫ থেকে ৬০ জনের। এই মৃত্যু নিয়ে বড়জোড়ার সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, এই যে ৫৫ থেকে ৬০ জন লোক মারা গেল, এর।দায় কে নেবে? আমরা ঠিক করেছি এসআইআর আতঙ্কে যাদের মৃত্যু হয়েছে সেইসব শহিদদের স্মরণে প্রতিটি জেলায় শহিদ বেদী তৈরি করা হবে। তাতে মৃতদের নাম থাকবে। অবিলম্বে এই কাজ করতে হবে আমাদের। কর্মীদের এমনই নির্দেশ দেন দলনেত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*