- বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট, রেকর্ড ভেঙে ফের শীতলতম দিন কলকাতায়। পারদ নামল ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে।
- এসআইআর নিয়ে নাম না করে অমিত শাহের পদত্যাগ চাইলেন তৃণমূলনেত্রী। বললেন, না করলে মানুষই পদচ্যুত করবে।
- অবৈধ অনুপ্রবেশ নিয়ে বড়জোড়ার সভা থেকে শাহকে পাল্টা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
- তথ্য, পরিসংখ্যান তুলে জমি না দেওয়া নিয়ে শাহী দাবি ওড়ালেন তৃণমূলনেত্রী।
- বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনাবসান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
- খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শেখ হাসিনা-সহ বিশিষ্টরা।
- রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য কো অর্ডিনেটরদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।
- আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হল প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া।
- বর্ষশেষের রাতে মিলবে বাড়তি ট্রেন৷ জানালো মেট্রোরেল কর্তৃপক্ষ।
- আজ থেকে ৮৫ বছরের উর্ধে, অসুস্থ ও প্রতিবন্ধীদের ডাকা হবে না শুনানি কেন্দ্রে। বাড়িতেই হবে তাঁদের হিয়ারিং, ঘোষণা কমিশনের।
- বুধবার সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন শাহ। দলীয় কর্মীদের সঙ্গেও কথা বলবেন, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
- স্ট্র্যান্ড রোডে আগ্নেয়াস্ত্র-সহ ২ যুবককে আটক করল কলকাতা পুলিশের এসটিএফ।
- এসআইআর শুনানির আতঙ্কে পুরুলিয়ায় বৃদ্ধের মৃত্যুতে সিইসি ও রাজ্যের সিইও-র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের।
- শুনানির নোটিশ পেয়ে রামনগরে আত্মঘাতী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী।
- মহেশতলায় বন্ধ ঘর থেকে বাবা ও নাবালক ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার।

Be the first to comment