অমিত শাহর সফরে বিক্ষোভ প্রদেশ কংগ্রেসের, পুড়ল কুশপুতুল, নেতৃত্বে শুভংকর সরকার

Spread the love

রোজদিন ডেস্ক : দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা,বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া ইত্যাদির প্রতিবাদে আজ প্রদেশ কংগ্রেস অমিত শাহের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ দেখান৷ দিল্লি ফেরার আগে অমিত শাহ আজ মধ্য কলকাতার ঠনঠনিয়া কালি মন্দিরে পুজো দিতে যান। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকারের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা কলেজ স্ট্রীটে জমায়েত করে বিক্ষোভ দেখান। অমিত শাহের কনভয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে ঠনঠনিয়া কালি বাড়ি যাওয়ার সময় তাঁরা সমস্বরে তাঁর উদ্দেশ্যে “গো ব্যাক ” ধ্বনি দেন। তাঁর কুশপুতুল পোড়ান। বিজেপি শাসিত ওড়িশায় অতি সম্প্রতি মুর্শিদাবাদের তরুণ পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে পিটিয়ে মারার বিরুদ্ধে তাঁরা তীব্র প্রতিবাদ জানান।পুলিশ তাঁদের জোর করে সরিয়ে দেয়।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার বলেন, অমিত শাহ বাংলা ও বাংলাভাষী বিরোধী। তাঁর অভিযোগ, রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সান্যাল বলে উনি অসম্মান করেছিলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ঠনঠনিয়া মন্দির যাওয়া উপলক্ষে কঠোর পুলিশি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। কংগ্রেসের বিক্ষোভকারী দের অনেক দূরে সরিয়ে দেওয়া হয়।
আগামী বছর বিধানসভা নির্বাচনে পূর্ব পরিস্থিতি খতিয়ে দেঝতে অমিত শাহ তিনদিনের সফরে কলকাতা আসেন। আজ তিনি দিল্লি ফিরে যান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*