উত্তরাখন্ডের চামোলিতে দুই ট্রেনের সংঘর্ষে আহত শতাধিক

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তরাখন্ডের চামোলিতে সুড়ঙ্গ পথে দুই লোকো ট্রেনের সংঘর্ষে শতাধিক মানুষ আহত হন। মঙ্গলবার রাতে চামোলির পিপালকোটিতে এক সুড়ঙ্গে জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলার সময় এই দুর্ঘটনা হয়। চামোলির জেলা শাসক গৌরব কুমার এই কথা জানান। এর ফলে বহু শ্রমিক আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরাখন্ডে র মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করতে আধিকারিকদের নির্দেশ দেন। দুর্ঘটনার খবর পেয়ে জেলাশাসক গৌরব কুমার ও এস পি সুরজিৎ সিং পানওয়ার অকুস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*