নেপালে মার্চেই ভোট হবে, জানালেন সুশীলা কার্কি

Spread the love

রোজদিন ডেস্ক : প্রতিবেশী বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলেও নেপালে মার্চ মাসেই নির্বাচন হবে। নেপালের অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দৃঢ়ভাবে এই কথা জানিয়েছেন। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দল, জেন জি তরুণরা তাঁদের সরকার নিয়ে নানা প্রশ্ন তুলছেন, কটু কথা বলছেন, সরকার ছাড়ার হুমকিও দিচ্ছেন। এই সবের প্রতিবাদ করে তিনি বলেন, কাজ করার সুযোগ দিয়ে এখন এই সব বলা হচ্ছে!! সরকার ছাড়ার অর্থ কি? সব বাধা, অপমান সহ্য করে তাঁরা কাজ করছেন দাবি করে সুশীলা কার্কি বলেন, নেপালকে কোনভাবেই বাংলাদেশ হতে দেবেন না। আগামী ৫ মার্চ নির্দিষ্ট দিনেই নেপালে নির্বাচন হবে। এই নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি এস ওলি, পুষ্প কুমার দহল, শের বাহাদুর দেউবা প্রমুখের সঙ্গে যোগাযোগও করেছেন।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে নেপালে ক্ষমতাসীন ওলি সরকারের বিরুদ্ধে ব্যাপক হিংসাত্মক ঘটনা হয়। এর জেরে পতন হয় সরকারের। সুশীলা কার্কির নেতৃত্বে দেশে অন্তর্বতী সরকার গঠিত হয়।
তবে এই সরকারকেও সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে ক্ষোভ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নিজেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*