SIR : শুনানিতে ডাক পেলেন মহঃ সামি, লক্ষ্মীরতন শুক্লা-সহ একাধিক ক্রীড়াবিদ ও তাঁদের পরিবার, প্রতিবাদে পথে এবার ক্রীড়াবিদরা

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআরের (SIR) নামে হেনস্থা করা হচ্ছে রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদদের। এর প্রতিবাদে পথে নামলেন রাজ্যের প্রাক্তন ও খেলোয়াড়রা। সোমবার ময়দানে ভবানীপুর ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন তাঁরা হেনস্তা বন্ধে তাঁরা নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার ভাবনাচিন্তা করছেন বলে জানান। মহঃ সামির ক্রিকেটারকে শুনানিতে ডাকা হয়েছে।প্রাক্তন ফুটবলার কম্পটন দত্ত, অলোক মুখোপাধ্যায়ের ছোট ছেলে, মেহতাব হোসেনের পরিবারের সদস্যদেরও শুনানিতে ডাকা হয়েছে। ডাকা হয়েছে রাজ্যের প্রাক্তন ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাকেও। এদিন প্রথমে ময়দানে গোষ্ঠ পালের মূর্তির নিচে এই প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা থাকলেও সেখানে গঙ্গাসাগর মেলার পূণ্যার্থীদের ভিড় থাকায় স্থান পরিবর্তন করে ভবানীপুর ক্লাবের সামনে কর্মসূচি পালিত হয়। এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, অলোক মুখোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস, সঞ্জয় মাঝি, প্রশান্ত চক্রবর্তীরা। ছিলেন অন্য খেলার প্রতিনিধি থেকে ক্লাব কর্তারাও। খেলার মাঠে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু তার পরেও তুচ্ছ কোনও কারণে তাদের বা তাদের পরিবারের সদস্যদের শুনানিতে ডাকা হচ্ছে। এর প্রতিবাদে সরব হন মানস ভট্টাচার্যের মতো ফুটবলাররা। তিনি বলেন, আমরা কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি না। শুধু খেলোয়াড়দের নয়, প্রবীণ, অসুস্থ মানুষদেরও শুনানিতে ডাকা হচ্ছে। গোটা বিষয়টি কিছুটা সময় নিয়ে করা হলে এই সমস্যা হত না। অলোক মুখোপাধ্যায় বলেন, আমরা একই সঙ্গে ফর্ম ফিল আপ করলাম। তারপরেও বুঝতে পারলাম না কেন আমার ছোট ছেলেকে ডেকে পাঠানো হয়েছে। দীপেন্দু বিশ্বাস বলেন, শুনানির নামে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে। আমরা চাই অবৈধ ভোটারদের নাম বাদ যাক, তবে বৈধ ভোটারদের নাম থাক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*