বেলডাঙ্গায় সাংবাদিক আক্রান্ত, নিন্দা কংগ্রেস, প্রেস ক্লাবের

Spread the love

রোজদিন ডেস্ক : মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বিক্ষোভকারীদের আক্রমণে সাংবাদিকের আহত হওয়ার তীব্র নিন্দা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার, কলকাতা প্রেস ক্লাবও।


ওখানে একটি বাংলা খবরের চ্যানেলের সাংবাদিক সোমা মাইতিকে পুলিশের সামনে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার বলেন, এটি ঘৃণ্য সংস্কৃতি, এই আক্রমণ প্রকারান্তরে গণতন্ত্রের ওপর আক্রমণ।


কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিক এক বিবৃতিতে এই ঘটনায় তীব্র নিন্দা করেন। তাঁরা এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আক্রান্ত সাংবাদিকের পরিবারের সঙ্গেও তাঁরা কথা বলেন। সোমা মাইতির মস্তিষ্কে স্ক্যান করা হয়েছে।
কলকাতা প্রেস ক্লাব এই আক্রমণকে তাঁর গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ বলে মনে করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*