২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে থাকছে বাংলার ট্যাবলো, অনুমোদন দিল কেন্দ্র

Spread the love

রোজদিন ডেস্ক : টালবাহানার পর বাংলায় ট্যাবলোকে অনুমোদন দিল কেন্দ্রের বিজেপি সরকার। ফলে। আগামী ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্য পথে দেখা য়াবে বাংলার ট্যাবলো। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এর আগে একাধিকবার রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে বাংলা। এবছর বাংলার ভূমিকাকে সর্বভারতীয় মঞ্চে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ট্যাবলোর থিম রাখা হয়েছে ‘স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা’।২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে য়ে বাংলার মনীষী, বিপ্লবী, কবি, সাহিত্যিকরা স্বাধীনতা এনেছিলেন, সেই সব বাঙালার সংগ্রামীদের গৌরব গাথা ও আত্ম বলিদান ট্যাবলোয় তুলে ধরা হবে। ট্যাবলোকে সাজানো হবে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষ চন্দ্র বসু, বিপ্লবী বিনয়, বাদল দীনেশ সহ অন্যান্য মনীষীদের ছবি দিয়ে। যে বাংলার মনীষীদের বিজেপি অপমান করেছে তাদের মুখের উপরে জবাব দিতেই বাংলার শাসক দল এই থিম বেছে নিয়েছে। দিল্লির রেসিডেন্ট কমিশনার অফিস সূত্রে খবর, ট্যাবলো নিয়ে এক্সপার্ট কমিটির প্রথমে পাঁচবার বৈঠক হয়। প্রত্যেকটি বৈঠকে বাংলার তরফে অফিসিয়াল ট্যাবলোর খুটিনাটি বুঝিয়ে প্রেজেন্টেশন দেওয়া হয়। কিন্তু এক্সপার্ট কমিটি নানা খুত খুঁজে বার করে। পালটা য়ুক্তি তুলে ধরেন সরকারি আধিকারিকরা। শেষে বাংলার ট্যাবলোকে ছাড়পত্র দেয় এক্সপার্ট কমিটি।।এই বছর মোট ১৭ টি রাজ্যের ট্যাবলো ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুমোদন পেয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*