দশে দশ

Spread the love
  1. ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সোমবার সকাল ৮টা ৪৪ নাগাদ দিল্লিতে কম্পন হয়। যদিও রিখটার স্কেলে এর তীব্রতা ২.৮, উৎসস্থল উত্তর দিল্লি।
  2. ঘন কুয়াশায় ঢাকা রাজধানী। দৃশ্যমানতা কম হওয়ার জেরে সাতসকালে বাতিল বেশ কয়েকটি উড়ান।
  3. ধীরে ধীরে রাজ্যে শীতের দাপট কমতে শুরু করেছে।
  4. অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়। রবিবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
  5. সোমবার সকাল থেকেই বাসন্তী থানার অন্তর্গত ভাঙ্গনখালি এলাকায় রাজ্য সড়কের উপর টায়ার ও খড় জ্বালিয়ে পথ অবরোধ করে চলে প্রতিবাদ। দীর্ঘ সময় ধরে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়।
  6. ঝাড়খণ্ডের লাতেহার জেলায় বাস উল্টে পাঁচ মহিলা-সহ নয় জনের মৃত্যু। রবিবার দুর্ঘটনা ঘটে মহুয়াদাঁড় থানা এলাকার ওরসা বাংলাদারা এলাকায়। দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ৬০ জন।
  7. পোঙ্গল উৎসব চলাকালীন ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৭ জন। তামিলনাড়ুর ভেলোর জেলার গোবিন্দ রেড্ডিপালায়ম গ্রামের ঘটনা।
  8. দক্ষিণ স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনা। দ্রুতগামী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২১ জনের মৃত্যু। আহত ১০০।
  9. পাকিস্তানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৮। এখনও নিখোঁজ ৫৮ জন। শনিবার রাতে আগুন লাগে করাচির গুল প্লাজা শপিং মলে।
  10. যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে গাজ়ার পুনর্গঠন ও তদারকির জন্য ‘বোর্ড অফ পিস’ তৈরি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে অংশ নিতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়কদের আহ্বান করেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*