উত্তরবঙ্গে তিন নতুন রেল প্রকল্পের ছাড়পত্র মিললো

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের জন্য সুখবর। ওখানে তিনটি নতুন রেল প্রকল্পের ছাড়পত্র দিলো কেন্দ্র। এই নয়া তিন প্রকল্প হল, রায়গঞ্জ – ডালখোলা, গাজোল – ইটাহার ও রায়গঞ্জ – ইটাহার। রেল সূত্রে প্রকাশ, উত্তরবঙ্গের মালদা ও আলুয়াবাড়ির মধ্যে এই তিন নতুন রেলপথ বিকল্প রুট হিসেবে কাজ করবে।
এর ফলে ওখানকার আর্থ-সামাজিক উন্নয়ন, গতিশীলতা বাড়বে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশ সংলগ্ন এলাকায় বাণিজ্যিক কাজকর্ম, রেল পরিষেবা প্রসারেও তা সহায়ক হবে বলে সংশ্লিষ্ট মহলের আশা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*