দশে দশ

Spread the love
  1. আজ বিকেল ৪টেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করবেন। এসআইআর সংক্রান্ত জটিলতা নিয়ে ইতিপূর্বে তিনি কমিশনকে ৬টি চিঠি দিয়েছেন এবং সুপ্রিম কোর্টে মামলাও করেছেন।
  2. আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন।
  3. সাংস অনন্ত রায়ের বলেন, আদিবাসীদের কাগজ দেখাতে হয় না, অথচ আমাদের কাছে কেন কাগজ চাইছে নির্বাচন কমিশন? যে প্রক্রিয়া কমিশন চালাচ্ছে, সেটা সম্পূর্ণ ভুল।
  4. পশ্চিম মেদিনীপুরের কেশপুরের উচাহার হাইস্কুলের ছাত্রী নমিতা বাগের হাতে এসেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এই ক্ষেত্রে তার ‘ মুশকিল আসান’ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদের অফিসের হস্তক্ষেপেই নমিতা পেয়েছে অ্যাডমিট কার্ড।
  5. সোমবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮।
  6. রবিবার ভরসন্ধেয় গোলপার্কের পঞ্চাননতলা এলাকায় দুষ্কৃতী তাণ্ডব। গুলিবিদ্ধ হন একজন। আহত বেশ কয়েকজন। গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে।
  7. সোমবার ঘন কুয়াশা ও ধোঁয়াশার চাদরে ঘুম ভাঙল রাজধানী দিল্লির। এ দিন ভোরবেলা থেকেই কুয়াশার দাপটে অনেক জায়গায় দৃশ্যমানতা কমে গিয়েছে। ফলে যান চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বিমান পরিষেবাও বিঘ্নিত হচ্ছে।
  8. বাজেটের দিনই মেনুতে বদলের কথা ঘোষণা করা হল রেল মন্ত্রকের তরফ থেকে। নিরামিষ নয়, এবার বাংলার এই বন্দে ভারত স্লিপারে মিলবে আমিষ খাবার।
  9. আজ পাল্লেকেলেতে টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। সন্ধ্যা ৭টায় শুরু খেলা।
  10. বরাবরই বালোচ গোষ্ঠী সশস্ত্র হামলার দায় ভারতের উপর চাপিয়ে আসছে পাকিস্তান। হাতে নেই কোনও প্রমাণ। উল্টোদিকে ভারত একেবারে প্রমাণ তুলে ধরে পাকিস্তানের পৃষ্ঠপোষকতা বেড়ে ওঠা সন্ত্রাসবাদ খতম করতে অভিযানে নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*