রাজ্যে প্রথম বুলেট ট্রেন পাচ্ছে শিলিগুড়ি

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে প্রথম বুলেট ট্রেন চালু হবে উত্তর পূর্বের সিংহ দুয়ার শিলিগুড়িতে। ওখান থেকে পাটনা হয়ে দ্রুত গতির এই ট্রেন মাত্র তিন ঘণ্টায় পৌঁছে যাবে বারানসি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার দিল্লিতে এই খবর জানিয়ে বলেন, আগামীতে এই অত্যাধুনিক দ্রুত গতির ট্রেন গুয়াহাটি অবধি প্রসারিত করার ভাবনা তাঁদের আছে। যা পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য বড় অগ্রগতি হিসাবে চিহ্নিত হবে।
রেলমন্ত্রী আরও জানান, এই সব প্রকল্প দেশে কর্মসংস্থান বৃদ্ধি করবে, মানুষের জীবন যাত্রাকে সহজ করবে।
উল্লেখ্য, রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বাজেটে সাতটি হাই স্পিড রেল করিডর তৈরির ঘোষণা করেছেন। যার একটি পাচ্ছে শিলিগুড়ি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*