রোজদিন ডেস্ক : মুর্শিদাবাদের জলঙ্গীর পাঁচ পরিযায়ী শ্রমিককে মহারাষ্ট্র-এ বাংলাদেশি সন্দেহে গত শনিবার আটক করা হয়। খবর পেয়ে জলঙ্গীর ব্লক কংগ্রেস কমিটির সভাপতির মাধ্যমে অধীর চৌধুরী তা জানতে পারেন। উদ্বিগ্ন অধীর চৌধুরী বিষয়টি নিয়ে দ্রুত মহারাষ্ট্রর পদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। দিনভর তাঁর প্রচেষ্টায় শ্রমিকরা ১ ফেব্রুয়ারি সন্ধ্যার মধ্যে মুক্তি পান। তাঁদের ফেরার ব্যবস্থাও হয়েছে। খুব শীঘ্র তাঁরা বাড়ি ফিরবেন। মুক্তি পেয়ে আপ্লুত শ্রমিকরা অধীর চৌধুরীকে তাঁদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Be the first to comment