রোজদিন ডেস্ক : কেরালার কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ প্রথম তাদের প্রার্থীর নাম ঘোষণা করলো। সিপিএম সমর্থিত প্রাক্তন বিধায়ক পি ভি আনওয়ার রাজ্যের সিপিএম মন্ত্রী মহম্মদ রিয়াসের বিরুদ্ধে বেপোর কেন্দ্র থেকে লড়বেন। কেরালা প্রদেশ কংগ্রেস সভাপতি সানি যোসেফ নাম ঘোষণা করে আশা প্রকাশ করেন যে পি ভি আনওয়ারই জয়ী হবেন। উল্লেখ্য, মহম্মদ রিয়াস মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের জামাতা৷
পি ভি আনওয়ার এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস কেরালা রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তারের আশা করছে।
এবার কেরালায় বামপন্থীদের এলডিএফের পরাজয় নিশ্চিত বলে রাজনীতির কারবারিরা মনে করেন, যদিও সিপিএম তা মানতে নারাজ। এই নির্বাচনে এলডিএফ ও ইউডিএফ সর্বশক্তি দিয়ে লড়বে। এনডিএ ও নির্বাচনী আসরে নামছে। তিরুবন্তপুরম পুর নিগম জয়ে আত্মবিশ্বাসী তারা।

Be the first to comment