আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি, সংসদকে অবহিত করার দাবি কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক : আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্প্রতি ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে সংসদকে অবহিত করার দাবি তুললো কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ আজ আমেরিকার সঙ্গে দেশের বাণিজ্য চুক্তিকে কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন। গত বছর ট্রাম্প জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী ওখানে গেছিলেন। তাঁর আলিঙ্গন কূটনীতি প্রকাশ পেলেও আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক উজ্জ্বল হয়নি। পরন্তু অপারেশন সিঁদূর সহ বিভিন্ন বিষয়ে ট্রাম্পই ঘোষণা করছেন! এমনকি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা ও গভীর রাতে ট্রাম্প ই জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে বিঁধে জয়রাম রমেশ বলেন, উনি সম্পূর্ণ ভাবে আত্মসমর্পণ করেছেন তা স্পষ্ট হয়ে গেছে। এই সব চুক্তিতে কি আছে তা পরিস্কার হওয়া উচিত। ভারত কোথা থেকে তেল কিনবে, আমেরিকা থেকে বেশি দামে কি আমদানি করবে সবই ট্রাম্প ঠিক করে দিচ্ছেন!! তবে আর “মেক ইন ইন্ডিয়া” র অর্থ কি প্রশ্ন তোলেন তিনি। প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষে বিঁধে জনপ্রিয় হিন্দি ছবির “মোগাম্বো (পড়ুন ট্রাম্প!) খুশ হুয়া ” মন্তব্যর উল্লেখ করেন।
আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কি বাণিজ্য চুক্তি হয়েছে তা সংসদের উভয় কক্ষে পেশ করে আলোচনার জন্য জয়রাম রমেশ দাবি জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*