এসআইআরে ভুক্তভোগীদের দূর্দশার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে নিজেদের সংকল্পের কথা স্মরণ করালেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : আজ নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক থেকে একযোগে কেন্দ্রের বিজেপি সরকার এবং সরকারের অঙ্গুলি হেলনে চলা নির্বাচন কমিশনকে একযোগে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এসআইআর-পীড়িতরাও। আজ তিনি বাংলা থেকে আগত সেই সব মানুষগুলোর সঙ্গে কথা বলেন। তাঁদের দূর্দশার কথা শোনেন। সেই অভিজ্ঞতা রাতে তিনি সোশ্যাল মিডিয়া সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, “আজ, দিল্লির চাণক্যপুরীর বঙ্গভবনে, আমি এসআইআর প্রক্রিয়ার গভীরভাবে ভুলেভরা প্রক্রিয়ার শিকার, প্রিয়জন হারানো পরিবার এবং জীবিত থাকা সত্ত্বেও যাদের মৃত ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনী তালিকা থেকে মুছে ফেলা হয়েছে এমন নাগরিকদের সঙ্গে দেখা করেছি। তাদের সাক্ষ্য ছিল হৃদয়বিদারক। একটি গণতন্ত্রে, জনগণের উপর এমন দুর্ভোগ চাপিয়ে দেওয়া শুধু দুঃখজনক নয়, এটি অপরাধ।”
তিনি আরও বলেন, “মহিলা, প্রবীণ নাগরিক, পরিযায়ী শ্রমিক, দিনমুজুর, অসুস্থ রোগী, যাদের গোটা জীবনটা এই বেয়াড়া এবং অমানবিক প্রক্রিয়ার জেরে ধ্বংস হয়ে গেছে। আরও উদ্বেগজনক বিষয় হল, জনপ্রতিনিধিত্ব আইনের লিখিত আইনগুলি এক্ষেত্রে পুরোপুরি লঙ্ঘন করে এবং কোনও নির্দিষ্ট কর্তৃত্ব ছাড়াই, ইআরও এবং এআরও-দের ক্ষমতা দখল করার জন্য বাংলায় অভূতপূর্ব ভাবে এক বিরাট সংখ্যক মাইক্রো-অবজার্ভার নিয়োগ করা হয়েছে। এই প্রক্রিয়া চলাকালীন ইচ্ছে মত নিয়ম পরিবর্তন করা হচ্ছে, প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে এবং বাংলাকে টার্গেট করে শেষ করার জন্য পদ্ধতিগুলিকে অস্ত্র করা হচ্ছে।”
পোস্টের শেষে এসে ফের বিজেপিকে নিশানা করেন তিনি। সেই সঙ্গে তিনি আরও একবার বিজেপি নিজেদের স্বার্থে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বলেও ফের তোপ দাগেন। তিনি লেখেন, “বিজেপি জনগণের বিশ্বাস অর্জনে ব্যর্থ হয়েছে। তারা রাজনৈতিক ভাবে ব্যর্থ হয়েছে। তাই তারা গণতান্ত্রিকভাবে যা অর্জন করতে পারেনি তা করার জন্য তারা একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে হাইজ্যাক করেছে। কিন্তু তাদের ষড়যন্ত্র আমাদের সংকল্পকে আরও শক্তি জোগাবে। আমরা প্রতিটি সাংবিধানিক উপায়ে গণতন্ত্রের উপর এই আক্রমণের বিরুদ্ধে।মানুষকে নিয়ে সভা করব। আমরা প্রতিটি নাগরিকের ভোট দেওয়ার অধিকার রক্ষা করতে, বাবাসাহেব আম্বেদকরের সংবিধান রক্ষা করতে এবং মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের সত্যতা বজায় রাখতে জনসভা করবো।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*