রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়াই আজ লোকসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ গৃহীত হল। যা নজিরবিহীন বলে মনে করেন অভিজ্ঞ মহল। গত কদিনের মত আজও কংগ্রেস-সহ বিরোধীদের তুমুল বিক্ষোভে উত্তাল হয় লোকসভা। অধিবেশন শুরুর এক ঘন্টার মধ্যে দু-বার মুলতবি হয়ে যায় অধিবেশন। সকাল ১১টায় সভা শুরুর এক মিনিটের মধ্যে প্রথম দফায় তা মুলতবি হয়ে যায়৷ দুপুর ১২টায় আবার সভা শুরু হলে বিরোধী সদস্যদের তুমুল হৈচৈর ফলে আবার ২টো অবধি তা মুলতবি রাখা হয়েছে।
এখন পর্যন্ত পাওয়া খবরে প্রকাশ, প্রধানমন্ত্রী রাজ্যসভায় ভাষণ দিতে পারেন। তবে তিনি লোকসভায় ভাষণ দেবেন কিনা তা এখনও পরিস্কার নয়।
বাজেট নিয়ে লোকসভায় আজ আলোচনা হওয়ার কথা আছে।
প্রাক্তন সেনা প্রধান নাভারানির লেখা বই, এপস্টাইন ফাইলে প্রধানমন্ত্রীর নাম ইত্যাদি বিষয় নিয়ে চলতি সপ্তাহে উত্তাল হয়েছে সংসদ।
আজ ২ টোয় লোকসভার অধিবেশন ফের বসার কথা আছে।

Be the first to comment