দশে দশ

Spread the love
  1. আজ, বৃহস্পতিবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা ঘিরে। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করার পর পরীক্ষার্থীদের ঢোকানো হচ্ছে।
  2. নতুন শ্রম কোড লাগু করার বিরুদ্ধে বৃহস্পতিবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক ট্রেড ইউনিয়ন। শিল্প ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন।
  3. আজ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি।
  4. আবহাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। তবে, উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা।
  5. বাংলাদেশে ভোটের আগের দিনই খুন এক হিন্দু যুবক। বাংলাদেশের সিলেটে মৌলভীবাজার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত যুবকের নাম রতন সাহুকার।
  6. আজ, বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে অভিনেতা রাজপাল যাদবের জামিন মামলার শুনানি। চেক বাউন্সের পুরোনো মামলায় অভিনেতাকে গত সপ্তাহে জেলে থাকার নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট।
  7. দিল্লির ২৪ নম্বর জাতীয় সড়কের গাজিপুর টোল প্লাজায় ভয়াবহ দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে দুই মহিলার মৃত্যু হয়েছে।
  8. পাঞ্জাবের ভাটিন্ডা এলাকায় জাতীয় সড়কের পাশ থেকে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার হলো এক মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ।
  9. বাংলাদেশে মোট ৩০০ আসনে নির্বাচন। তবে নির্বাচনের কয়েকদিন আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হবে আজ। মোট ৫০টি রাজনৈতিক দল লড়ছে।  নির্দল প্রার্থীদের মিলিয়ে মোট ১৭৫৫জন প্রার্থী লড়ছেন।

  10. বৃহস্পতিবার ঢাকার গুলশান ২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ভোট দেন বিএনপি-র চেয়ারপার্সন তারেক রহমান। তিনি বলেন, ‘মানুষ ভোটকেন্দ্রে এলে যে কোনও ষড়যন্ত্র ঠেকানো সম্ভব। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ এই দিনটির প্রত্যাশা করছিলেন। এ দিন তাঁরা ভোটের অধিকার ফেরত পেয়েছেন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*