- আজ, বৃহস্পতিবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা ঘিরে। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করার পর পরীক্ষার্থীদের ঢোকানো হচ্ছে।
- নতুন শ্রম কোড লাগু করার বিরুদ্ধে বৃহস্পতিবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক ট্রেড ইউনিয়ন। শিল্প ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন।
- আজ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি।
- আবহাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। তবে, উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা।
- বাংলাদেশে ভোটের আগের দিনই খুন এক হিন্দু যুবক। বাংলাদেশের সিলেটে মৌলভীবাজার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত যুবকের নাম রতন সাহুকার।
- আজ, বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে অভিনেতা রাজপাল যাদবের জামিন মামলার শুনানি। চেক বাউন্সের পুরোনো মামলায় অভিনেতাকে গত সপ্তাহে জেলে থাকার নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট।
- দিল্লির ২৪ নম্বর জাতীয় সড়কের গাজিপুর টোল প্লাজায় ভয়াবহ দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে দুই মহিলার মৃত্যু হয়েছে।
- পাঞ্জাবের ভাটিন্ডা এলাকায় জাতীয় সড়কের পাশ থেকে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার হলো এক মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ।
-
বাংলাদেশে মোট ৩০০ আসনে নির্বাচন। তবে নির্বাচনের কয়েকদিন আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হবে আজ। মোট ৫০টি রাজনৈতিক দল লড়ছে। নির্দল প্রার্থীদের মিলিয়ে মোট ১৭৫৫জন প্রার্থী লড়ছেন।
- বৃহস্পতিবার ঢাকার গুলশান ২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ভোট দেন বিএনপি-র চেয়ারপার্সন তারেক রহমান। তিনি বলেন, ‘মানুষ ভোটকেন্দ্রে এলে যে কোনও ষড়যন্ত্র ঠেকানো সম্ভব। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ এই দিনটির প্রত্যাশা করছিলেন। এ দিন তাঁরা ভোটের অধিকার ফেরত পেয়েছেন।’

Be the first to comment