আগামীকাল বাংলাদেশের নির্বাচন, নজর রাখছে এই দেশ, রাজ্যও

Spread the love

রোজদিন ডেস্ক : আগামীকাল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সারা পৃথিবীর সঙ্গে ভারতও নজর রেখেছে সেদিকে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে তাঁর দেশের এই নির্বাচনের দিকে নজর রেখেছেন। এই নির্বাচনে তাঁর দল অংশ নিতে পারছে না। তবে দেশে থাকা আওয়ামী লিগের সমর্থক কর্মীদের অনেকে নির্দল হিসাবে লড়ছেন বলে খবর।
হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ওই দেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমেই কঠিন হয়েছে।
সূত্রের খবর, বাংলাদেশের নির্বাচনে এবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি ভাল ফল করার আশা করছে। হাসিনার আমলে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত থাকা খালেদা পুত্র তারেক রহমান দেশে ফিরে দলের হাল ধরেছেন।

অন্যদিকে জামাত এর অনুগামীরাও এই নির্বাচনী ময়দানে জোর লড়াই এর আশা করছেন। একদা জোটে থাকা এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এবার নির্বাচন জমে উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র দল নির্বাচনী আসরে থাকলেও তাদের উপস্থিতি অনেকটাই ম্লান।
বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে, বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষই এখনও কোন দলকে ভোট দেবেন এখনও ঠিক করেননি। আওয়ামী লিগ না থাকায় বিএনপি বনাম জামায়েতের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
নির্বাচন উপলক্ষে দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারত – বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভোটের হার কেমন হবে তার ওপরও অনেক কিছু নির্ভর করছে বলে ওয়াকেবহাল মহলের ধারণা। এই নির্বাচন সরেজমিনে দেখতে বহু বিদেশি প্রতিনিধিও ওই দেশে এসেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*