মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির কাজ শুরু করলেন হুমায়ুন কবীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
পূর্ব ঘোষণা অনুযায়ী তাঁর প্রস্তাবিত বাবরি মসজিদ তৈরির কাজ শুরু করলেন টিএমসি-র বিক্ষুব্ধ বিধায়ক হুমায়ুন কবীর। আজ রেজিনগরে বাবরি মসজিদের ইঁট গেঁথে এর সূচনা করেন তিনি। তাঁকে ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জনের উন্মাদনা চোখে পড়ার মত ছিল। গত কয়েকদিনে তাঁর কন্যা ও তাঁর শ্বশুর বাড়ির বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে রাজ্যের পুলিশ৷ যা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ব্যক্ত করেছেন হুমায়ুন। আজ তিনি অভিযোগ করেন, মুর্শিদাবাদের এসপি তাঁকে খুনের জন্য সুপারি দিয়েছেন। এর প্রতিবাদে লক্ষ মানুষ নিয়ে বেলডাঙা থানা ঘেরাও এর হুঁশিয়ারি দেন তিনি।
হুমায়ুন কবীরের মসজিদ তৈরির শিলান্যাস উপলক্ষে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা বিধায়ক এবার বাবরি যাত্রা কর্মসূচিও নিচ্ছেন বলে প্রকাশ।
অন্যদিকে হুমায়ুন কবীরের বাবরি মসজিদ তৈরির খবরে আলোড়িত সুদূর উত্তরপ্রদেশও। সূত্রের খবর, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হুঁশিয়ারি দিয়েছেন, বাবরি মসজিদ কোথাও, কোন ভাবেই তৈরি হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*