রোজদিন ডেস্ক : কেন্দ্রর শ্রম কোড সহ একাধিক বিষয়ের বিরুদ্ধে আগামীকাল ১২ ফেব্রুয়ারি ভারত বনধ-এ রাজ্যে কোন বনধ চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার। সরকারি কর্মীরা এই ধর্মঘটে অংশ নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সার্কুলার জারি করেছে রাজ্য সরকার।
বিশিষ্ট শ্রমিক নেতা তথা এ আই ইউ টি ইউ সি-র রাজ্য সম্পাদক অশোক দাস সরকারের জারি করা সার্কুলারের তীব্র নিন্দা করেন। এই সার্কুলার উপেক্ষা করে কেন্দ্রর বিরুদ্ধে ডাকা এই ধর্মঘটে সব কর্মীদের অংশ নিতে আহবান জানান। আগামী কাল বনধের সমর্থনে তাঁরা মিছিল বার করবেন বলে অশোক দাস জানিয়েছেন।
দশ টি শ্রমিক সংগঠনের ডাকা এই বনধ সফল করতে আজ সিটু সহ বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল, সমাবেশ করেন।
আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এই প্রেক্ষিতে বন্ধের আওতা থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান, পরিবহণকে বাদ দিয়ে রাজ্যে শুধু মাত্র শিল্প ধর্মঘট পালিত হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

Be the first to comment