- কানাডায় ভয়াবহ গুলিকাণ্ডের তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুলির আঘাতে মৃতদের পরিবারের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
- আমেরিকার সঙ্গে ভারতের চুক্তি নিয়ে জোরালো আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন,‘এই চুক্তিতে কী ঘটেছে? এ বার আমেরিকা ঠিক করে দেবে ভারত কোথা থেকে তেল কিনবে।’
- সংসদে জোরালো ভাষণের পর এক্স পোস্টেও BJP-কে তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি লিখেছেন,‘ডবল ইঞ্জিন নিয়ে গলা ফাটায় বিজেপি। কিন্তু বিজেপি-র এই ডবল ইঞ্জিন চলছে ট্রিপল ট্যাক্স-এ।’
- প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানের আত্মজীবনী নিয়ে বিতর্ক আরও তুঙ্গেয বই প্রকাশের আগেই ফাঁস করে দেওয়ার অভিযোগে প্রকাশক সংস্থা পেঙ্গুইনকে নোটিস পাঠিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।
- মুর্শিদাবাদের বেলডাঙা কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত।
- বীরভূমের বোলপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। চাঞ্চল্য বোলপুরের শ্রীনিকেতন কিষাণ মান্ডি এলাকায়।
- আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার পলাশি থেকে বেলডাঙা পর্যন্ত ২২ কিলোমিটার পদযাত্রা করবেন হুমায়ুন।
- মেয়েকে প্রাইভেট টিউশন থেকে বাড়ি নিয়ে যাবার সময়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো তৃণমূলের সংখ্যালঘু সদর ২ ব্লক সভাপতি লুৎফর রহমানের (৪৭)। গুরুতর আহত একমাত্র কন্যা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
- রাজস্থানের দৌসা জেলায় জয়পুর-আগ্রা জাতীয় সড়কে (NH 21) ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ছয় জনের।
- থাইল্যান্ডে এক প্রাক্তন পুলিশ অফিসারের এলোপাথাড়ি গুলিতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ২২ জন শিশু। মৃতদের তালিকায় রয়েছেন আরও ১২ জন। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে ৩৪।

Be the first to comment