বাংলাদেশের ভোট পর্ব শেষ, অভিনন্দন ইউনুসের, চলছে গণনাও

Spread the love

রোজদিন ডেস্ক : বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্ব শেষ হল। আজ সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল সাড়ে চারটেয়। এই পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভোটের হার ৫৫ থেকে ৬০%।
বাংলাদেশের অন্তর্বতী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস জাতীয় সংসদ ও গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশে শেষ হওয়ায় দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
দাবি করেন, ভোটদাতারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিয়েছেন। রাজনৈতিক দলগুলির দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযমের প্রশংসা করেন তিনি। বলেন, “নির্বাচনের ফলাফলের পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা বোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।!”
সূত্রের খবর, আজ ভোট চলাকালীন ছয় জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে পাঁচজনই অসুস্থ হয়ে শেষ নিশ্বাস ফেলেন। একজন বিএনপি নেতাকে ধাক্কা দেওয়ায় তাঁর মৃত্যু হয়। অভিযোগের আঙুল জামাতের দিকে।
আওয়ামী লিগকে ভোটে লড়তে দেওয়া হয়নি। ৫০টি দলের ২০২৮ জন প্রার্থী এতে অংশ নেন।
২৯৯টি আসনে ভোট গ্রহণ হয়। শেরপুর ৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত আছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট শান্তিপূর্ণ, কোন কেন্দ্রে ভোট স্থগিত হয়নি।
বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে জামায়েত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে রাজনৈতিক মহল মনে করেন।
১২ কোটি ৭৭ লক্ষ ১১ হাজার ৭৯৩ জন ভোটার ছিলেন।
নির্বাচন পর্ব শেষ হওয়ার পর গণনাও শুরু হয়েছে। যেদিকে নজর রেখেছে ভারত-সহ সারা বিশ্ব ও।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*