- আজ বৃহস্পতিবার নির্বিঘ্নে শেষ হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথমদিন। শুরুর আগে পরীক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর।
- আজ ১২ ফেব্রুয়ারি শেষ হল মাধ্যমিক পরীক্ষা। এদিন ছিল ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।
- মহারাষ্ট্রে পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোকে খুনের প্রতিবাদ ও শোক মুখ্যমন্ত্রীর, পরিবারকে দিলেন পাশে থাকার আশ্বাস।
- বাংলাকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে।।তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে তোপ চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্রাত্য বসুর।
- কমছে ঠান্ডার দাপট, সপ্তাহ শেষেই উধাও হবে শীত।
- বাংলায় আবাসনগুলিতে হবে ভোটকেন্দ্র, ৭৮টি আবাসনের তালিকা কমিশনে পাঠাল সিইও দফতর।
- মাঝগঙ্গায় পর্যটক ক্রুজে জঙ্গিহানার মহড়া কলকাতা পুলিশ ও এনএসজি-র।
- নাগরিকদের স্বাচ্ছন্দ্যে কলকাতার প্রতিটি থানার প্রবেশপথে বসছে র্যাম্প।
- সল্টলেকে বাড়ির দোতলার বাথরুম থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার।
- নেই পর্যাপ্ত পুলিশ,
বেলডাঙা মামলায় অভিযুক্তদের আদালতে পেশ করা গেল না দ্বিতীয়দিনেও। - আদালত ও দুই পরিবারের সম্মতিতে বনগাঁয় ধর্ষণে অভিযুক্তের সঙ্গে বিয়ে হল যুবতীর।
- কাঁকসায় বহুতল আবাসনের নিচ থেকে উদ্ধার যুবতী নার্সের দেহ। তদন্তে পুলিশ।
- বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশে চলছে ভোটগ্রহণ। ভোটে বিক্ষিপ্ত অশান্তি।
- বাংলাদেশে ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে মৃত্যু হল এক পোলিং আধিকারিকের। ব্রাহ্মণবাড়িয়ায় ঘটনা। মৃতের নাম মুজাহিদুল ইসলাম (৪৮)।
- নিপায় প্রথম মৃত্যু রাজ্যে। বারাসতের হাসপাতালে মৃত্যু হল চিকিৎসাধীন নার্সের।

Be the first to comment