কলকাতায় দিল্লির মুখ্যমন্ত্রী, কটাক্ষ তৃণমূলের

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজ্যে বিজেপি নেতাদের আনাগোনা শুরু হয়েছে। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কলকাতা আসেন। কালিঘাট মন্দিরে পুজো দেন।।পরে এক দলীয় সমাবেশে যোগ দিয়ে রাজ্যের টিএমসি সরকারকে এক হাত নেন। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাজমাধ্যমে তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর এই সফরের প্রশংসা করেন।
অন্যদিকে টিএমসি নেতা কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, দিল্লির নেত্রীকে এনেও হল ভরাতে ব্যর্থ বিজেপি। মানুষের ওদের ওপর ভরসা নেই। রাজ্যে ওদের সংগঠন দুর্বল তাই দিল্লি থেকে এজেন্সি, নেতাদের পাঠিয়ে ওরা জমি দখলের যে চেষ্টা করছে, তা কখনোই সফল হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*