উপাচার্যের পদত্যাগ দাবি, পড়ুয়া সংঘর্ষে উত্তপ্ত জেএনইউ

Spread the love

রোজদিন ডেস্ক : দলিত বিরোধী মন্তব্য করায় উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লির জেএনইউ। এই দাবি নিয়ে বামপন্থী পড়ুয়া সংগঠনের সঙ্গে এবিভিপি-র সংঘর্ষে উত্তপ্ত হয়েছে দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার কাকভোর থেকে উভয় পক্ষে এই গোলমাল, সংঘর্ষ চলে। এক বিদেশি পত্রিকায় সাক্ষাৎকারে জেএনইউ এর উপাচার্য শান্তশ্রী ধুলিপুরী পন্ডিত মন্তব্য করেন, কোনও সম্প্রদায় (দলিত, আদিবাসী প্রমুখ) নিজেদের দুর্বল দেখিয়ে অনুগ্রহ পাওয়ার চেষ্টা করে এগোতে পারে না। এই বক্তব্যের বিরুদ্ধে ক্ষুব্ধ বামপন্থী, প্রগতিশীল পড়ুয়ারা তাঁর পদত্যাগের দাবিতে সোচ্চার হন। অভিযোগ, উপাচার্যের মদতে এবিভিপি পড়ুয়ারা তাঁদের আক্রমণ করেন। তাঁদের পাথর ছুঁড়ে, লাঠি দিয়ে আক্রমণ করা হয়।
অন্যদিকে এবিভিপি-র অভিযোগ, বামপন্থী পড়ুয়াদের আক্রমণে বায়ো টেকনোলজির ছাত্র প্রতীক ভরদ্বাজ গুরুতর আহত হয়েছেন। তাঁরা এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি করেন।
আজ জেএনইউ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেন, বহু শিক্ষা ভবন প্রতিবাদী পড়ুয়ারা তালা বন্ধ করে রেখেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে হিংসা তাঁরা বরদাস্ত করবেন না বলে হুঁশিয়ারি দেন।
অন্যদিকে উপাচার্য তাঁর বিরুদ্ধে আনা পড়ুয়াদের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিজেও বহুজন, ওবিসি পরিবার থেকে এসেছেন।
প্রসঙ্গত, জেএনইউ-তে বামপন্থী, প্রগতিশীল পড়ুয়াদের সঙ্গে এবিভিপি পড়ুয়াদের সংঘাত লেগেই থাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*