স্বাধীনতা সংগ্রামে গান্ধিজির কোন অবদান নেই, মন্তব্য বিজেপি নেতা পি সি জর্জের

Spread the love

রোজদিন ডেস্ক : দেশের স্বাধীনতা সংগ্রামে জাতির জনক মহাত্মা গান্ধীর কোন অবদান নেই বলে কেরালার বিজেপি নেতা পি সি জর্জ মন্তব্য করেছেন। ইউটিউবে তাঁর এই সাক্ষাৎকারে গান্ধিজিকে রীতিমত উপেক্ষার সুরে তাঁকে কথা বলতে শোনা গেছে, যা প্রচারিত হতে বিভিন্ন মহলে তুমুল সমালোচনা, ক্ষোভ সৃষ্টি হয়েছে। যা নিয়ে প্রবল অস্বস্তিতে তাঁর দল বিজেপিও। সাক্ষাৎকারে পি সি জর্জ বলেছেন, “মহাত্মা গান্ধী কি একজন পবিত্র রাজা ছিলেন? ব্রিটিশরা চলে গেছিল কারণ এই দেশ শাসন করতে গিয়ে তাদের আর কিছু (সম্পদ) ছিল না। গান্ধিজি এর জন্য লড়াই করেছিলেন এমন বোকা কথা বলবেন না। তিনি কখন এসেছিলেন? তিনি আফ্রিকা গেছিলেন ও সেখান থেকে পদাঘাত খেয়ে চলে আসেন। এখানে, কেউ পদাঘাত করেনি। লবণ সত্যাগ্রহের জন্য ব্রিটিশরা এই দেশ ছেড়েছিল? তারা এই দেশ ছাড়তে চেয়েছিল বলেই চলে গেছিল।”
পি সি জর্জের এই সব মন্তব্য রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি কপ্রেছে। তাঁর এই অমর্যাদাকর, ইতিহাস গত ভাবে ভুল বক্তব্যর তীব্র নিন্দা করেন বিভিন্ন মহল।
কেরালার বিরোধী নেতা ভি ডি সাথীসন তাঁকে তীব্র কটাক্ষে বিঁধে বলেন, পি সি জর্জ বলেননি যে উনিই স্বাধীনতা এনেছেন! একেই সবার সৌভাগ্য বলে বিবেচনা করতে হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের ভূমিকা নানা ভাবে অস্বীকার করার প্রয়াস নিলেও প্রকাশ্যে জাতির জনক মহাত্মা গান্ধী সম্পর্কে এমন অবমাননাকর মন্তব্য করেন না। বিশেষত গান্ধীজির রাজ্য গুজরাটের ভূমিপুত্র হিসাবে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী প্রমুখ গর্ব বোধ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*